মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, ঢেউটিন ও চেক বিতরণ করবেন এমপি বাবুল

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের সহায়তা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হবে।
আগামীকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি, ঢেউটিন ও চেক বিতরণ করা হবে।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, পানির পট ও টিফিন বক্স প্রদান করা হবে। একই অনুষ্ঠানে নজরুল বর্ষ-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।
এ আয়োজনের মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং শিক্ষার্থীদের শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
