জামালপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহর প্রতিনিধি :
সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। কালবেলার কাভারেজ, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারি সাংবাদিকতা কালবেলাকে নবযাত্রার মাত্র ৪ বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে। এজন্য পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি মাঠের সাংবাদিকরা অবশ্যই বড় ভূমিকা রেখেছেন।
দৈনিক কালবেলা পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এসব কথা বলেন ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এবং সঞ্চালনা করেন কালবেলা জেলা প্রতিনিধি মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, কালবেলা পুরোনো পত্রিকা কিন্তু ২০২২ সালে এটির নবযাত্রা শুরু হয়েছে। মাত্র ৪ বছরের মাথায় এটি শীর্ষ জায়গায় পৌঁছে অবস্থান ধরে রেখেছে।
চতুর্থ বছর শেষে পঞ্চম বছরে পদার্পণের এই সময় জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে কালবেলাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি।
তিনি বলেন, সমসাময়িক পত্রিকাগুলোর মধ্যে কালবেলা সবচেয়ে এগিয়ে। কালবেলার কাভারেজ, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারি সাংবাদিকতা কালবেলাকে নবযাত্রার মাত্র ৪ বছরেই আজকের অবস্থানে নিয়ে গেছে। এজন্য অবশ্যই পত্রিকা কর্তৃপক্ষের পাশাপাশি মাঠের সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে।
পুলিশ এবং সাংবাদিকের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, কোন বড় ঘটনা বা দাঙ্গা দমন করতে গেলে আমরা দেখতে পাই সাংবাদিক পুলিশের পাশে।
এসময় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাসেল দিও, জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজিব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক কবি সাযযাদ আনসারী, চ্যানেল ২৪ এর আনোয়ার হোসেন মিন্টু, বাংলা চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকন, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল জলিল আকন্দ শশি।
এ ছাড়াও কালবেলা মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
