উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন বি.সি.সি ক্রীড়া সংঘ

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুর মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ।

ফাইনালে টি এম আবির ইউনিটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বি.সি.সি ক্রীড়া সংঘ, মিতালি বাজার।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চরনগর ঘোনাপাড়া মাঠে চরনগর ঘোনাপাড়া ঐক্য ক্লাবের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় টি এম আবির ইউনিটি ক্লাব ও বি.সি.সি ক্রীড়া সংঘ, মিতালি বাজার। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় বি.সি.সি ক্রীড়া সংঘ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লাল মিয়া মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ বদিউজ্জামাল মন্ডল। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দল মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম ফুনু, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল কাফি ও সোবহান মন্ডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান আবু।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন এ,এইচ,জেড সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহম্মেদ। সহকারী আম্পায়ার ছিলেন বাচ্চু মিয়া। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থেকে খেলার প্রতিটি মুহূর্তের ধারাবিবরণী তুলে ধরেন তরুণ কন্ঠসর ইমন আহমেদ।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। এমন আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *