আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর কোর্ট স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রেললাইন-সংলগ্ন এলাকা দিয়ে অসতর্কভাবে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) নং-৩৪, তারিখ ৪ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেললাইনে অসতর্কভাবে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে রেললাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *