উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির পরামর্শ সভা বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টারঃজামালপুরের মেলান্দহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ মাগরিব মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
সভায় মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) এবং মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ এক যৌথ আহ্বানে সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *