উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরমেলান্দহ

সাদিপাটি মধ্যেপাড়ায় বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিপাটি মধ্যেপাড়া যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ ফাইনাল খেলা অনুষ্ঠিত
২১ আগস্ট (শুকবার) -২০২৬ বিকেল ৪টার দিকে সাদিপাটি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় বিবাহিত ও অবিবাহিত দুই দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার উদ্বোধন করেন সাবেক মক্কা খাদেম সৌদি আরব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন রুকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম রন্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ তৌহিদুল ইসলাম রঞ্জু বলেন, “খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই এলাকার যুবকদের লেখাপড়া ও কর্মের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা যুবদলের সদস্য মোঃ তারিকুল ইসলাম শ্যামল। এছাড়া উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, আকরামুজ্জামান বাবু বিএসসি, মেলান্দহ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মনু, ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নবীনুর ইসলাম বেলাল, আব্দুল কাদের আকন্দ, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ জুয়েল, আদ্রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহিন আলম, কুলিয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুছা শেখ, নাংলা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান উকিল প্রমুখ।
খেলার ধারাভাষ্যে ছিলেন শফিকুল ইসলাম সুমন এবং খেলা পরিচালনা করেন ইমরান হোসেন।
উত্তেজনাপূর্ণ এ খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত বিবাহিত দলকে ৭-১ গোলে হারিয়ে অবিবাহিত দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অবিবাহিত দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক চর্চা ও ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় যুব সমাজকে সম্পৃক্ত করে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *