উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মৃধা


নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরের আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মৃধা আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি স্বজ্ঞানে ও সুস্থ অবস্থায় এই প্রতিবেদকের কাছে তাঁর পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। আব্দুল করিম মৃধা জানান, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, “আমি ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চাই না। সুস্থ ও সজ্ঞান অবস্থায় আমি এই পদত্যাগপত্র পেশ করলাম। ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে দাঁড়াতে চাই—এটাই আমার প্রত্যাশা।”
আব্দুল করিম মৃধা দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বিনীত নিবেদন—
আব্দুল করিম মৃধা
সাবেক ইউপি সদস্য, আদ্রা ইউনিয়ন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *