উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার জামালপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। গত আগস্ট ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে তদন্ত কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র কাছ থেকে শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান গ্রহণ করেন এসআই মোস্তাফিজুর রহমান।
এ অর্জনের বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে চাই।”
পুলিশ সূত্রে জানা যায়, কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, তদন্ত কার্যক্রমে আন্তরিকতা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি নিজ দায়িত্ব পালন করে আসছেন। তার এ অর্জনে জামালপুর সদর থানার সহকর্মীদের মধ্যেও উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *