উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, পানির পট ও টিফিন বক্স বিতরণ করেন- এমপি মোস্তাফিজুর রহমান বাবুল


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়ানো এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের মেলান্দহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, পানির পট ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। এ সময় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল কবির মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে আনন্দের সঙ্গে বিদ্যালয়ে যেতে পারে, সে জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও শিশুদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও কল্যাণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা শিক্ষার্থীদের কল্যাণে সরকারি উন্নয়ন কর্মসূচির যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় উপজেলা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল কবির মঞ্জু শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরল আলম সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন, মেলান্দহ, জামালপুর আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *