ইসলামপুরে শারদীয় দূর্গোৎসব ২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ
জামালপুর প্রতিনিধি :- শারদীয় দূর্গোৎসব ২০২৬ উপলক্ষে ইসলামপুরের বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এ ই সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি, ইসলামপুরের ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: জুবায়ের
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, সেনবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদ্যুত নারায়ন দাস প্রমুখ।
