অন্যান্য

জামালপুর পুলিশ ফাঁড়ির উন্নয়নমূলক কাজের শুভউদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজুঃ গত ১৭ জুন শনিবার আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ি জামালপুর পরিদর্শন ও উন্নয়ন মূলক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

এসময় এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, ইনচার্জ,১নং পুলিশ ফাঁড়ি, পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার ডি আইও -১ এম এম ময়নুল ইসলাম, জামালপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ ডিবির ওসি আরমান আলী, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন,জেলা ট্রাফিক বিভাগের টি আই ( প্রশাসন) ফকির সাইফুদ্দিন আহমেদসহ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ১নং ফাঁড়ির কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে কৌশল বিনিময়ে করেন তাদের খোঁজ খবর নেন এবং সকলকেই বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *