আলোচিতজামালপুরমেলান্দহ

মেলান্দহে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

 মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরের মেলান্দহে প্রতিপক্ষের গোয়াল ঘরের পেছনের লিচু গাছে আজগার আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। খুন হয়েছেন এমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন। তবে লাশের  ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন। 

 গত ১৯ জুন সোমবার সকাল ৮টা দিকে মেলান্দহ  পৌরসভার নাগেরপাড়া থেকে ঐ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। মৃত আজগার আলী ঐ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশিদ মুন্সীর গোয়াল ঘরের পেছনে লিচু গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

তারা আরো জানান, আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। তিনি প্রতিপক্ষের মামলায় জেলেও গিয়েছিলেন। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগাড়া আলী প্রতিবেশী।

জামালপুরে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *