জাতীয়

ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করবে আইপি

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ১৯ জুন সোমবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সংক্রান্তে শিল্প-কারখানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ মাহাবুবর রহমান রিপন, বিপিএম (বার), পিপিএম,তিনি বলেন, ঈদের পূর্বেই শিল্পখাতে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নিশ্চিত করবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এবং আসন্ন ঈদে শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সভায় উপস্থিত শিল্প-কারখানা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ীসংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিগণ তাঁদের বক্তব্যে, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বেপজা কর্তৃপক্ষ, বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

উক্ত সভায় আইপি হেডকোয়ার্টার্সের ডিআইজিগণ, অতিঃ ডিআইজিগণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত ডিআইজিগণ, আইপি হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন জোনের পুলিশ সুপারবৃন্দ ও জেলা পুলিশ-ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরে প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ, বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতৃবৃন্দ, বেপজার প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি এবং আইপি হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *