জামালপুর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহাদাৎ শেখ (২৩) সে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার টেংরা কুড়া গ্রামের বাসিন্দা মৃত ছালামের ছেলে বলে জানা গেছে। জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় জামালপুর জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলীর সার্বিক তত্ত্বাবধানে এস,আই,আব্দুস ছালামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গত ২৭ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ফুলবাড়িয়া এলাকায় পশ্চিম ফুলবাড়িয়া সাকিনস্থ ঝিলমিল আবাসিক প্রকল্প এর সামনে ঢাকা -টু মাদারগঞ্জ গ্রামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ শাহাদাৎ শেখ নামে এক মাদক ব্যবসায়ী কে হাতে নাতে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাদৎ শেখ এর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
যাহার মামলা নং ৯১ তারিখ ২৭/০৬/২০২৩ইং ধারা ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর সারণির ১০(ক)রুজু করিয়া আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
