জাতীয়জামালপুর

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন জামালপুরের ওসি কাজী শাহনেওয়াজ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মাননীয় আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজের হাতে তুলে দেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
এখানে উল্লেখ্য যে জামালপুর থানা পুলিশ কর্তৃক ০৯ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার করার জন্য তাকে =১০০০০/- ( দশ হাজার ) টাকা অর্থ পুরস্কার প্রদান করেন।
জামালপুর সদর থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহোদয় ও জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ দ্বয় কে। এই ধরনের পুরস্কার নিশ্চয় জামালপুর থানা পুলিশ টীমে কে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *