আলোচিতজামালপুর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যর মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে জামালপুর সদরের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছানোয়ার জাহান শিমুল (২৮)। তিনি শেরপুর সদরের চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

জামালপুর জিআরপি থানার এসআই আব্দুস সাত্তার জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে শিমুল। এ সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই চার বছর চাকরির পর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *