বকশীগঞ্জ ওপেন হাউস ডে অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃজামালপুর জেলার বকশীগন্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই রবিবারে সদ্য যোগদানকৃত জামালপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় বকশীগঞ্জ থানা পুলিশ এর উদ্যোগে ৩ নং বাট্টাজোড়
ইউনিয়নের নতুন বাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম এর অংশ হিসেবে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ গ্রহণ করেন এবং অনেকে বক্তব্য প্রদান করেন। উক্ত ওপেন হাউজ ডে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বকশীগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। তিনি তার বক্তব্য বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, নারী নির্যাতন, চুরি গুজব বিরোধী বক্তব্য প্রদান করা সহ ৯৯৯ এর ব্যবহার, টক টু এসপি হটলাইন সেবা এর বিষয়ে আলোচনা করেন।
