জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জামালপুরের বকশিগঞ্জ থানার ওসি
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন। গত ১৩ সেপ্টেম্বর বুধবার পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নিকট থেকে ২০২১-২০২২ অর্থ বছর এর জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করছেন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
