আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভার নয়ানগর এলাকার শ্যামপুর বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সর্দারবাড়ী বেপারীপাড়া এলাকার মো. আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *