অন্যান্যজামালপুর

জামালপুরের ডিএসবির ডি আইও-১ এম,এম ময়নুল ইসলামের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবির ডি আইও-১ এম এম ময়নুল ইসলামের পিতা মরহুম নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর সোমবার বাদ জোহর পাবনা জেলার আমিনপুর থানার আহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাহার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ সকল মুসলমান দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুম নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিএসবির ডি আইও-১ এম,এম ময়নুল ইসলাম। এখানে উল্লেখ্য যে তাহার পরম শ্রদ্ধেয় পিতা মোঃ নজরুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বিকাল ০৪.৫০ ঘটিকার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার পিতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার নামাজে জানাজা নামাজ গত ১ অক্টোবর রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় আহাম্মদপুর গোরস্থান সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তার দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *