অন্যান্যইসলামপুরজামালপুর

জামালপুরে জমি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি ভাসুরের বিরুদ্ধে

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে সাবেক ভুমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের রেখে যাওয়া জমি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে।

জমির ভাগবাটোয়ারা নিয়ে শামীমা আক্তার ডলিসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ করেছে তার ভাসুর আওয়ামী লীগ নেতা জাবেদ মোশারফ রুপকের বিরুদ্ধে।

শনিবার বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেন তিনি।

শামীমা আক্তার ডলি মোশারফ সাবেক ভুমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের ছেলে ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম সাজেদ মোশারফ সেবকের স্ত্রী ও ঢাকার কলাবাগান থানা দক্ষিন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।

মরহুম রাশেদ মোশারফের বড় ছেলে জাবেদ মোশারফ রুপক ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য।

সংবাদ সন্মেলনে শামীমা আক্তার ডলি মোশারফ অভিযোগ করে বলেন, আমার শশুরের রেখে যাওয়া নানা সম্পত্তি থেকে আমার ছেলে মেয়েকে বঞ্চিত করেছে। আমার শশুর মরহুম রাশেদ মোশারফের রেখে যাওয়া সম্পত্তি একাই ভোগ দখল করে আসছে। এমনকি গ্রামের বাড়ি ইসলামপুরের মোশারফগঞ্জের বাড়ি তালাবদ্ধ করে আমাদের প্রবেশ করতে বাঁধাগ্রস্থ করছে। আমার স্বামীর কবলাকৃত সম্পত্তি আমার ভাসুর জাল দলিল তৈরী করে অন্যত্র বিক্রির পাঁয়তারা করছে। আমার শাশুড়ীকে দেখাশুনার নাম করে তার সম্পত্তির অংশ লিখে নিয়ে পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে আমার ছেলে মেয়েদের বঞ্চিত করেছে।

তিনি আরো বলেন, সম্প্রতি ইসলামপুরে আজাদ মার্কেটের জায়গা আমার স্বামীর নামে কবলাকৃত ও দখলে রয়েছে। আমার স্বামী মারা যাওয়ায় ওই সম্পত্তি সোয়া শতাংশ সম্পত্তি আমার শাশুড়ী আইন মোতাবেক মালিক হয়। জমির সেই অংশটুকু বাজার মুল্যে দাম দিয়ে কিনে নেয়ার কথা বললে আমার ভাসুর অন্যত্র বিক্রি করে দেয়ায় পাঁয়তারা করছে। জমির দখল ছেড়ে দেয়ার জন্য আমিসহ আমার ছেলে মেয়েদের প্রাণনাশের হুমকী দিচ্ছে। আমার পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যপারে জাবেদ মোশাররফ রুপক বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক হয়। যা সম্পুর্ণ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *