অন্যান্যজামালপুর

জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত সেপ্টেম্বর /২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। গত-১৯ অক্টোবর বৃহস্পতিবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন কে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন কে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *