অন্যান্যজামালপুর

জামালপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জামালপুর ও জেলা প্রশাসক জামালপুর।

২০ অক্টোবর শুক্রবার রাতে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নির্বিঘ্ন করতে পুলিশের বিভিন্ন ডিউটি স্থান পরিদর্শন ও পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন জামালপুরের জেলা প্রশাসক সফিউর রহমান ও জামালপুরের জেলার সুযোগ্য মিডিয়া বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুরের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন,জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মুশফিকুর রহমান, জামালপুর সদর থানার ছয় বারের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন, জামালপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ
ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *