জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ।

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ অক্টোবর রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের শ্রী শ্রী দয়াময়ী মন্দিরে জামালপুর জেলা পুলিশ কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলার সুযোগ্য মিডিয়া বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), দেবদাস ভট্টাচার্য বিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য ও পুনাক জামালপুর সভানেত্রী সানজিদা হক মৌ।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি জনাব দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের পদোন্নতিসূত্রে বদলী হওয়ার বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় জামালপুর পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জামালপুর ও পুনাক সভানেত্রী জামালপুর মহোদয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
