উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ’র বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের মেলান্দহ উপজেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মেলান্দহ পৌরসভা দুই বারের সফল মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,জেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্য সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ সাদা,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হালিম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী ও সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা হাবিবুর রহমান হেলালসহ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *