জামালপুরশিক্ষাসদর

কামালখান মাদরাসার শিক্ষক মো: শহিদুল্লাহ ক্বারির জানাযা শেষে দাফন সম্পন্ন

কামালখান হাট ফাজিল মাদরাসার এবতেদায়ি ক্বারি শিক্ষক মো: শহিদুল্লাহ ক্বারি স্যার ০৩.১২.২৩ তারিখ রাত ৭.৩০টায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি স্ত্রী, চার কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।

তিনি গত ০১.১২.২৩ তারিখ শুক্রবার ফজরের নামাজের পর ব্রেইন স্টকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাহার প্রথম জানাযা নামাজ আজ সোমবার (০৪.১২.২৩) সকাল ১১.০০টায় তার দীর্ঘদিনের কর্মস্থল অত্র মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। জানাযার পূর্বে মরহুমের স্মরণে কথা বলেন-তিতপল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, অত্র মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা সুলতান মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ, অধ্যক্ষ আ.ফ.ম নূরুল ইসলাম ও বর্তমান অধ্যক্ষ মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকি সহ তার নিকট আত্মীয় স্বজন। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, তার লেনদেন, আমল-আখলাক ছিল খুবই চমৎকার।

মাদরাসার অধ্যক্ষ এক শোক বার্তায় বলেন- তার মৃত্যুতে আমরা একজন ভাল শিক্ষক হারালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য তিনি অত্র মাদরাসায় ১৪.১২.২০০৩ সালে যোগদান করে মৃত্যু পর্যন্ত কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *