রাজধানী ঢাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের লিফলেট বিতরণ
মোঃ রুহুল আমিন রাজু নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ঢাকায় ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও কেন্দ্রীয় বি এন পির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও কেন্দ্রীয় বি এন পির নেতাকর্মীরা। ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দরা বলেন, আগামী ৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন করতে হবে এবং একতরফা, তামাশা, প্রহসনের, অবৈধ নির্বাচন বর্জন করতে হবে। নেতৃবৃন্দরা আরো বলেন আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না,এখানে একতরফা নির্বাচন। এখানে কোন প্রকার নির্বাচন নেই আছে নির্বাচনের নামে প্রহসন। যে দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই দিন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। এ সময় তাদের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীতে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
