আলোচিতইসলামপুরজামালপুর

সদ্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও নতুন সরকারের ধর্মমন্ত্রীকে ইসিতে তলব

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সদ্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও নতুন সরকারের ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে (দুলাল) তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশ্যে ভোট দেয়ার গতকাল বৃহস্পতিবার তাকে তলবের নোটিশ দিয়েছে সংস্থাটি।

নোটিশে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আপনি (ফরিদুল হক খান) ১৩৯ জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাজাদ উচ্চ চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৫ জানুয়ারি) বেলা তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন,কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছেন। বর্ণিতাবস্থায় মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত তারিখে যথাসময় বর্ণিত স্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

ভোট গ্রহণের দিন জামালপুর-২ (ইসলামপুর) আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে না গিয়ে প্রকাশে নিজের ব্যালট পেপারে সিল মেরেছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ ঘটনায় ব্যাখ্যা চেয়ে তাঁকে তলব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আগামী সোমবার বেলা তিনটায় সশরীর হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিএনপি বিহীন দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে নৌকার প্রার্থী হয়ে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সদ্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও নতুন সরকারের ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ভোটের দিন তাঁর নিজের ব্যালটে প্রকাশ্যে সিল মেরে ভোট দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ফরিদুল হক খান। এরপর নেতা-কর্মীরা তাঁকে ব্যালট পেপার দেন। তিনি কালো কাপড়ে ঘেরা গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্সের পাশে ব্যালট পেপার রেখে নৌকা প্রতীকে ভোট দেন। এরপর তিনি ব্যালট পেপার ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ভোটকক্ষের মধ্যে প্রকাশ্যে ভোট প্রদান করায় নির্বাচন কমিশন ফরিদুল হক খানকে তলব করেছেন। ওই ধরনের একটি চিঠি পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *