উপজেলার সংবাদজামালপুরসদর

রেফারীজ এসোসিয়েশন সদস্যদের মাঝে ট্র্যাকসুট ট্রাউজার বিতরণ অনুষ্ঠান ও নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ ১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে রেফারি সদস্যদের মাঝে ট্র্যাকসুট ট্রাউজার বিতরণ অনুষ্ঠান ও নব-নির্বাচিত কমিটির পরিচিত সভার আয়োজন করা হয়।

মাইনুল হক সিদ্দিকী, সহ-সভাপতি, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন, জামালপুর এঁর সহসভাপতি মাইনুল হ্ক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর সভাপতি মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুরে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার জন্য জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে বরাদ্দকৃত রুম এর উদ্বোধন করেন পুলিশ সুপার মহোদয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থা সহসভাপতি আ.ব.ম জাফর ইকবাল জাফু, জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর; জেলার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জামালপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন, জামালপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন শান্ত প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *