উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংসহ পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, হিন্দু নেতা অজয় কুমার পাল, গৌতম কুমার সিংহ, রমেন্দ্র ভৌমিক, সুরেন দাস, বিধান সাহা, উত্তম কুমার প্রমুখ।

এ সময় বক্তারা সংসদ নির্বাচনে পূর্বাপর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *