আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে পেশাদার ৬ জুয়াড়িকে গ্রেপ্তার

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা ডিবি-২ ।

জানা যায়, বকশিগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে বেশ কিছুদিন যাবত জুয়াড় আসর বসিয়ে জুয়া খেলে আসছিল পেশাদার জুয়াড়িরা। ঘটনার খবর পেয়ে শনিবার দিবাগত রাতে ডিবি-২ এর একটি দল ধানুয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে জুয়াড় আসর থেকে নূর হোসেনের ছেলে বাবুল (৫৭), ফজলুল হকের ছেলে রাখু মিয়া (৪৮), রংগু শেখের ছেলে রবিউল ইসলাম (৫৩), নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৫০), সুরুজ্জামালের ছেলে তাজা মিয়া (৪৮) ও আতাব উদ্দিনের ছেলে ইসমাইলকে (৩০) গ্রেপ্তার করে জামালপুর গোয়েন্দা শাখা ডিবি-২।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আসামীদের রবিবার দুপুরে জামালপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *