মেলান্দহ বাজার বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশার মতবিনিময়
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র হাজী দিদার পাশার সাথে মেলান্দহ বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ বাজার বণিক সমিতির সহযোগিতায় হাজী দিদার পাশার আহবানে নির্বাচনী পরামর্শ, মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন। এতে উপস্থিত ছিলেন মেলান্দহ বণিক সমিতির সাবেক সভাপতিও নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বেনজির আহাম্মক তালুকদার,মেলান্দহ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিটলার, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীম নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, অধ্যক্ষ শাহজাহান সাজু, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজীসহ বণিক সমিতির ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সাবেক সফল মেয়র হাজী দিদার পাশা। এ সময় হাজী দিদার পাশা তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে ভালো মনে করে সমর্থন করেন ও ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দেশ ও দশের খেদমত করবো ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়।
