উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশীগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচন নিয়ে এক মতবিনিম সভা আজ বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মো: সফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

আরো বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার, বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান।

পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রেখে পুলিশ আইনশৃঙ্খলা ডিউটি করবেন এবং প্রার্থীগণকে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *