উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জ পৌরসভা নির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা, প্রতীক পাওয়ার পর থেকেই শুরু প্রচার-প্রচারণা

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪২জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর (জগ), বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার (মোবাইল ফোন), বকশিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন (নারিকেল গাছ) এবং বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লা কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর (রেলইঞ্জিন) প্রতীক পেয়েছেন।

এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে সহ সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। বেলা দুইটার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রার্থীদের প্রচার-প্রচারণা।
বকশিগঞ্জ পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৫ ফ্রেবুয়ারি যাচাই বাছাইতে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বাহাদুরের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করলে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এতে মেয়র পদে চার প্রার্থীই প্রতীক পান।

আগামী ৯ মার্চ বকশিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে পুরুষ ১৭ হাজার ৫০৯ জন এবং মহিলা ১৮ হাজার ৮জন এ নিয়ে মোট ৩৫ হাজার ৫১৭ জন ভোটার প্রথমবারের মত ইভিএমে তাঁদের ভোট প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *