আলোচিতখেলাধূলাজামালপুর

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশ এর প্রীতি ফুটবল খেলা ড্র

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ ফেব্রুয়ারী বিকেল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির খেলা দেখতে স্টেডিয়াম কানায় কানায় দর্শক পরিপূণ হয়ে যায়। ব্যারিস্টার সুমন এমপিকে দেখতে দুপুর থেকেই তার ভক্তরা দুর-দুরান্ত থেকে ছুটে আসে আব্দুল হামিদ স্টেডিয়ামে। তার সাথে মোবাইল ফোনে সেলফি তুলতেও দেখা যায় অনেক ভক্তকে।

জামালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রীতি এই ফুটবল ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
পরে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ করে ফুটবল ম্যাচটির উদ্বোধন ঘোষনা করা হয়। ম্যাচটি চলাকালীন সময়ে গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শকরা সুমন সুমন নামে স্লোগান দিতে দেখা যায়।খেলাটির প্রথম অধ্যায়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে ১ গোল দেয় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি খেলার হাফটাইম অর্থাৎ শেষের দিকে সাদা কালার ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশকে গোল দিয়ে সমতায় নিয়ে আসে। খেলার নির্দিষ্ট সময় শেষ হলে খেলার ফলাফল ড্র হয়। এখানেই খেলার সমাপ্তি করা হয়।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত। আর ধারাভাষ্যকার ছিলেন সোহানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *