শরিফপুরে আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত ইউনিয়ন পরিষদের মাঠে আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শনিবার ইউনাইটেড ট্রাষ্ট মালঞ্চ মেলান্দহ, জামালপুর এর সহযোগিতায় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বেকার যুবক ও যুবনারীদের নিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ইউনাইটেড ট্রাষ্ট কর্তৃক বাস্তবায়িত”ট্রাষ্ট আত্মকর্মসংস্থান প্রকল্প (টিইপি) এর আওতায় পরিচালিত বিভিন্ন ট্রেডকোর্সের প্রশিক্ষণ সংক্রান্ত ” আত্মকর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা” শরিফপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর -৫ আসনের এমপি আবুল কালাম আজাদ।
জামালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আ,ব,ম,জাফর ইকবাল জাফু, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলম।
উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন:
মোঃ সিব্বির আহমেদ, আবু সামা, মোশাহিদুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন বেকার যুবক ও যুবনারীদের মাঝে ৭টি ট্রেড কোর্সে তথ্যবিবরণী ফরম” বিতরণের মাধ্যমে তথ্য পূরণ করে জমা নেওয়া হয়।
