জামালপুরমেলান্দহ

উপজেলা পরিষদ নির্বাচনে আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম ও সাম বিল্ডার্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দিদার পাশা কে বিজয়ী করার লক্ষে মেলান্দহ নাগেরপাড়া আমেরিকা প্রবাসী সাবেক সফল ছাত্র নেতা ও কমিশনার মোঃ রবিউল ইসলাম ও সাম বিল্ডারের উদ্যোগে মেলান্দহ পৌর সভার নাগের পাড়ায় স্বনির্ভর অফিস সাংলগ্ন মাঠে হাজী দিদার পাশার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে হারুন অর রশিদ এর সভাপতিত্ব ও মেলান্দহ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মনোহর আলীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র জননেতা হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ সাদা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হেলাল, নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান ভিপি খলিল, নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা ওয়াহাব, মেলান্দহ পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *