মেলান্দহ উপজেলা বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপির নেতাকর্মীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণপ্রিয় নেতা মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুল রহমান, কুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান সুরুজ, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল, ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু,ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,আদ্রা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আল হেলাল, মেলান্দহ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুন্জু,সেচ্ছাসেবক দলের সুমন মাহবুবসহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
