উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কাছিমা গ্রামের বাসিন্দা মরহুম মজিবুর রহমান ভগলার সহধর্মিণীর ইন্তেকাল


মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জানালপুর জেলার ইসলামপুর উপজেলার কাছিমা গ্রামের বাসিন্দা মরহুম মজিবুর রহমান ভগলার সহধর্মিণী ও জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজুর ফুপু, মোছাঃ মমোনা বেগম গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যকালে তাহার বয়স হয়েছিলো( ৯৩) বছর। মরহুমার জানাজা নামাজ ওইদিন বিকেলে সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এবং তার নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেও জানাজা পূর্বে বক্তব্য রাখেন মরহুমার ছোট ভাই হাজী আব্দুল করিম, মরহুমার বড় ছেলে মোজাম্মেল হক মজনু,তার চতুর্থ ছেলে কৃষিবিদ মোঃ মোকছেদুর রহমান ভুলু, ও মরহুমার ভাতিজা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাহ প্রমুখ। বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতি, নাতনি ও এক ভাইসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *