আলোচিতজামালপুরমেলান্দহ

সরিষাবাড়ীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

সরিষাবাড়ীতে রত্না খাতুন নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। রত্না খাতুন বাশঁবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রত্না খাতুনের ৫ বছর আগে জামালপুর জেলার লাঙ্গলজোড়া এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রত্না খাতুন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে তালাক দেয়। এরপর থেকে রত্না তার নানী হাছনা বেওয়াসহ তার মায়ের বাড়িতে থাকত। ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

২ মে নানী হাছনা বেগম রত্নাকে খোঁজে না পেয়ে দোচালা রান্না ঘরের দরজা খুললে রত্নাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *