উপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীতা ফিরে পেলেন রফিকুল ইসলাম

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিকের বাতিল করা প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগের ব্রেঞ্চ । সোমবার দুপুরে বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি মো.আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষনা করেন।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রচারণা জনসভায় প্রার্থীর দুই সমর্থক উস্কানিমূলক ও হুমকিস্বরূপ বক্তব্য দেয়। বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত রবিবার (৫ মে) আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ এনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন । কমিশনের সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হাইকোর্টে আপিল বিভাগে (৫৩০৩/২০২৪) রিট পিটিশন আবেদন করেন। সেই আপিল রিট পিটিশন মঞ্জুর করে বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে।

রিটের আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির জানান, নির্বাচন কমিশনের আদেশকে আমরা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করলে আদালত মঞ্জুর করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশটি স্থগিত করেছেন।

এ দিকে আনারস প্রতীকের নির্বাচনী চীফ এজেন্ট আইনজীবী শহিদুল ইসলাম জানান, গত ২ তারিখে নির্বাচন কমিশনে ব্যাখ্যা প্রদানের জন্য প্রার্থী সহ আমি গিয়েছিলাম। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সামনে আমি কিছু যুক্তি তুলে ধরি। কিন্তু কোন তদন্ত ছাড়াই অন্যায়ভাবে নির্বাচন কমিশন রফিকের প্রার্থীতা বাতিল করে। ২ তারিখে শুনানি করে আমাদের ৫ তারিখে আদেশ দিয়েছে। আমরা সেই আদেশে হাইকোর্টে রিট পিটিশন আবেদন করলে হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন। ৮ মে নির্বাচনে রফিকুল ইসলাম রফিক আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আদেশই মহামান্য হাইকোর্ট জারি করেছেন।

এ বিষয়ে, চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, গত ৫ এপ্রিল নির্বাচন কমিশন থেকে আমার প্রার্থীতা বাতিল করে দিয়েছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মহামান্য হাইকোর্টে এসে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিট পিটিশন করি। সেই রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট আমার প্রার্থীরা বহাল রেখেছে। নির্বাচন করতে আমার কোন আইনগত বাধা নাই।

এ ব্যাপারে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট প্রার্থীতা ফিরিয়ে দিয়ে রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *