উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন এর কমিটি গঠন সফিকুল ইসলাম আকন্দ সভাপতি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী সচিব

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলায় বসবাসকারী এবং জেলা প্রতিষ্ঠান থেকে অবসরগ্রহণকারী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়ে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলনায়তনে প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দকে সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট ‘অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, জামালপুর’ গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলনায়তনে জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দ। সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ ও সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুর রহমান খান, প্রাক্তন অধ্যক্ষ আনোয়ার হোসেন (আমাক), প্রাক্তন অধ্যক্ষ মাসুম আলম খান (মেসক), প্রাক্তন অধ্যক্ষ মো. মোজাম্মেল হক (আমাক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম (আমাক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন (গসক,ম), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান (চৌসাআসক, নো), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম খান (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নূরুল ইসলাম আব্দুল্লাহ (বকিসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দেবতোষ নিয়োগী (শেসমক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক (শ্রীসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল (মেসক), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিন (হাসক, ম), উপাধ্যক্ষ প্রফেসর মো. কায়েম উদ্দিন (শ্রীসক,শে), প্রাক্তন উপাধ্যক্ষ মীর আনছার আলী (জাসমক), প্রফেসর কামরুল হুদা, প্রফেসর শামসুল হক, প্রফেসর মো. জাহিদ আনোয়ার, প্রফেসর মাফরুহা আক্তার, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর স্বপন সাইয়েদ, মো. ইজ্জত আলী খান, মো. আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আলী জিন্নাহ, মো আবুবকর সিদ্দিকসহ শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তাগণ ।

সভা শেষে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. সফিকুল ইসলাম আকন্দকে সভাপতি ও একই কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীকে সচিব নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *