হাজী দিদার পাশা’র নির্বাচনী প্রতীক মোটরসাইকেল বিজয়ী করতে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ৬ষ্টতম মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী দিদার পাশা’র নির্বাচনী প্রতীক মোটরসাইকেল বিজয়ী করতে ৪নং নাংলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত পরামর্শ সভা প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন-জামালপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আলহাজ্ব ইসমত পাশা।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নাংলা ইউনিয়ন পরিষদ কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা,পরামর্শ সভার মধ্যমনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জননেতা হাজী দিদার পাশা,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট বজলুল হক,সহ-সভাপতি আবু তাহের ঠিকাদার,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল,শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান,উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন আখতার, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসতুল্লাহ হাসমত,উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ও প্রভাষক রফিকুল ইসলাম।
এ ছাড়াও অত্র ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন-নাংলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মাফল ও সন্চালনায় অত্র ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
