দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ (ঘোড়া) বিজয়ী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ দেওয়ানগঞ্জ”উপজেলার ৭৪ কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে ৩০২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (ঘোড়া), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোলাইমান হোসেন সোলাই পেয়েছেন ২৫৮৯৮ ভোট । ভাইস চেয়ারম্যান (পুরুষ) আরিফ খান রাসেল বই প্রতীক নিয়ে ২৯৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুলাল হোসেন পেয়েছেন ১৩৭২৯ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে ১৯৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬৫৫ ভোট।
