জামালপুর

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

রহুল আমিন: ১৫ এপ্রিল শনিবার পবিত্র রমযান উপলক্ষে আলেম-উলামা,সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । জামালপুর প্রেসক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন সি আই পি, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *