সদ্য কারামুক্ত ডঃ ছামিউল হক ফারুকীকে ইসলামপুরে গণ সংবর্ধনা

আজ (১০.০৮.২৪) জামালপুরের ইসলামপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বারবার কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ ডক্টর ছামিউল হক ফারুকীকে ইসলামপুরের সর্বস্তরের জনগণ ইসলামপুর বাজারের বটতলায় গণসংবর্ধনা প্রদান করে , ইসলামপুর উপজেলার আমীর মাওলানা লিয়াকত আলী সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর নাজমুল হক সাঈদী, ভারপ্রাপ্ত জেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান , জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, ইসলামপুর উপজেলা নায়েবে আমীর আমজাদ হোসেন, সেক্রেটারি মুহাম্মদ রাশেদুজ্জামান । সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ , জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ছামিউল হক, মোহাম্মদ রশিদুজ্জামান , মাওলানা আব্দুস সাত্তার, অধ্যাপক জাকির হোসেন, ইসলামপুর পৌরসভার আমীর আবু মুসা, ইউনিয়ন আমির সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডঃ ছামিউল হক ফারুকী বলেন, যারা জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করছি। যারা এই জালিম সরকারের দ্বারা কারা নির্যাতিত হয়েছে তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, ২য় বার স্বাধীনতা পেয়েছি। এই দেশকে আমরা এগিয়ে নিতে চাই , এখন আমাদের অনেক দায়িত্ব, এই দায়িত্ব পালন না করলে কুচক্রী মহল চক্রান্ত করে এ বিজয় নস্যাৎ করতে পারে। সবাই সতর্ক থাকবেন কোন ভাঙচুর জ্বালাও পোড়াও যেন না হয়। যারা ভাঙচুর করবে তাদের রুখে দিতে হবে।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে প্রশাসনের কাজকর্ম চালান, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই। দেশের প্রশাসনিক অবস্থা আমরা অক্ষুন্ন রাখবো। আপনারা নিরপেক্ষ ভাবে নির্ভয়ে দায়িত্ব পালন করবেন, কোন অন্যায় করবেন না।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলা কার্যক্রমে কেউ কোনো ব্যত্যয় ঘটাবেন না, এটা চালু হওয়া খুবই প্রয়োজন। তাদের সহযোগিতা করতে হবে । জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ জনগণের প্রতি আমার আবেদন আপনারা কাউকে প্রতিপক্ষ মনে করবেন না, জুলুম যারা করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি।
তিনি বলেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আমরা জুলুম করব না এখন থেকে একটি বাড়িতেও যেন হামলা না হয়, একটি মানুষকেও যেন মারধর করা না হয় ।
তিনি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলেন তাদেরকে অনেকে সংখ্যালঘু বলে আখ্যায়িত করে আমরা তাদের সংখ্যালঘু বলে আখ্যায়িত করি না। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বাংলাদেশী, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা সমান অধিকার ভোগ করবে । তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিতে হবে, তারা যেন নিরাপত্তা হীনতায় না ভোগে এই জন্য তাদের সহযোগিতা করতে হবে। আমরা সারাদেশে মন্দিরগুলো পাহারা দিচ্ছি, প্রয়োজনে এখানেও দিব। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করেন, স্বাভাবিক অবস্থায় সব চলতে থাকবে। আমরা এ দেশটিকে সুখী-সমৃদ্ধশালী জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা ইসলামের জন্য, দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করি, এই জন্য জালিম সরকার আমাকে বারবার কারাগারে নিয়েছে, আমাকে কারা নির্যাতন করা হয়েছে ।এতে আমার দুঃখ নেই। আজ এই দেশ জালিম ও স্বৈরাচারমুক্ত হয়েছে ।এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমাদের আর কোন দুঃখ নেই, আমরা দল-মত নির্বিশেষে দেশের জন্য কাজ করবো।
আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি , তাদের সহযোগিতা করবো। তাদের বলব দেশে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনুন , দুর্বৃত্তদের দমন করুন। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বিজয় পেয়েছি , আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই । আমাদের হাজার হাজার মামলা দেয়া হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা দমে যায় নাই। আমি ইসলামপুরবাসীকে ধন্যবাদ জানাই আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।
পরিশেষে তিনি আরো বলেন গুলির সামনে বুক পেতে দিয়ে আবু সাঈদ শাহাদাত বরণ করে এই স্বাধীনতার সূচনা করেছে, আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি । আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
তিনি ইসলামপুর বাসীর উদ্দেশ্যে বলেন আপনারা শান্তির পক্ষে থাকবেন শৃঙ্খলা বজায় রাখবেন। যেন কোন অন্যায় না হয় । আমরা ইসলামপুর কে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ
