মেলান্দহে ‘স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল


সারাদেশে সন্ত্রাসীদের নৈরাজ্য ও সেনাবাহিনীর উপর হামলা ও বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যার বিচারের দাবিতে জামালপুরের মেলান্দহ উপজলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৪ আগষ্ট দুপুরে সাড়ে ৩টায় মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন মনু। মেলান্দহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, এম,এ গফুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মিনহাজ, বুলবুল, মাহাবুর রহমান, সম্রাট, আব্দুল মান্নান,
পৌর যুবদলের আহ্বায়ক, মোবারক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ আখতারুজ্জামান আক্তার , জুয়েল, দেলোয়ার, লাভলু, উপজেলা যুবদলের সদস্য উকিল, ওয়াজ কুরুনী, মিজান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা বিডিআর বিদ্রোহে অনেক সেনা কর্মকর্তা কে হত্যা করেছে। এই সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চাই। ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো নতুন করে ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি করে দেন বক্তারা।
