মেলান্দহে ১৫ আগস্ট বিএনপির দিনভর অবস্থান কর্মসূচি পালিত
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ১৫ আগস্ট বৃহস্পতিবার ২০২৪, মেলান্দহ উপজেলা বিএনপির ডাকে দিনভর অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা বিএনপি।এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দেয়, রক্তে ভেজা বাংলাদেশে খুনী হাসিনার ঠাঁই নাই।রক্তে ভেজা বাংলাদেশে আওয়ামী খুনীদের জায়গা নাই, রক্তে ভেজা বাংলাদেশে ছাত্র লীগের ঠাঁই নেই,জায়গা নেই। আবু সাইদের রক্ত বৃথা যেতে দিবো না,ছাত্র -জনতার রক্ত বৃথা যেতে দিবো না ইত্যাদি স্লোগান স্লোগানে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্য্যালয়ে দিনভর নেতা- কর্মীদের সরব উপস্হিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহ -মাদারগঞ্জ প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল, আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
