আলোচিতজামালপুরমেলান্দহ

মেলান্দহের পাঠানপাড়ায় সংখ্যা লঘু পরিবারের জমি জবর দখলের চেষ্টা  

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এক সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের দীর্ঘ ৬০ বছরের বেশি দখলকৃত জমি জোরপূর্বক অবৈধভাবে জবরদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভোক্তাভোগী পরিবার শ্রী ধন রঞ্জন দেবনাথ (৪৬) পিতা মন্তোষ দেবনাথ গ্রাম, পাঠানপাড়া, থানা,মেলান্দহ, জেলা, জামালপুর ও একই এলাকার বাসিন্দা আঃ রহমান লাল মিয়া গংরা মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেছেন যাহার জিডি নং ৩৩৮ তাং ৮/০৯/২০২৪ ইং।

তিনি জিডিতে উল্লেখ করেন যে,জামালপুর জেলাার, মেলান্দহ থানার মৌজা পাঠানপাড়া,আর-ও আর নং-০৭, বি আর এস খতিয়ান নং-৫৪,বি আর এস দাগ নং১৮৫,৯৮৬,৯৮৭ ইহা হইতে জমির পরিমান ১৮২ শতাংশ জমি দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় পাঠান পাড়া গ্রামের একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষ মৃত আজিজল হকের ছেলে লাল চান (৩৮) মত আব্দুল করিম এর ছেলে আঃ রশিদ উদয় (৫৫), আফসারের ছেলে সুজন মিয়া (৩৮) আজাদ (৩৬) ও মোছাঃ কমলা বেগম (৫৫),মিজানুর রহমান, (৩৭),জিয়াউল হক গংরা জোরপূর্বক অবৈধভাবে প্রতিপক্ষ সংখ্যা লঘু হিন্দু পরিবারের শ্রী ধন রঞ্জন দেবনাথ গংদের দীর্ঘ দিনের পৈতৃক দখলীকৃত বাড়ির সাথেই অবস্থিত জমি বেদখল করার চেষ্টা করে এ সময় শ্রী ধন রঞ্জন দেবনাথ গংরা প্রতিবাদ করে বাধা দিলে প্রতিপক্ষ লাল চান গংরা তাদের কে দেশীয় অস্ত্র সজ্জিত অবস্থায় তাদের কে খুন,জখম ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে ও গালিগালাজ করে বলে শালা মালুয়ানের গোষ্ঠী মারি, তোদের কে খুন করে লাশ গুম করে ফেলবো,তোরা জমিতে আসতে পারবিনা এই বলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে সংখ্যা লঘু পরিবারের শ্রী ধন রঞ্জন দেবনাথসহ তার পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এবিষয়ে ঐ সংখ্যা লঘু পরিবার তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ যৌথ বাহিনীও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *