খাদ্য বান্ধব কর্মসূচির অনুকূলে হত দরিদ্রের মাঝে চাউল বিতরণ



মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ “পনের টাকায় চাল পাই ক্ষধার ভয় নাই ” এই স্লোগান কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির অনুকূলে হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে সারাদেশের ন্যায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ শুরু করা হয়েছে। সপ্তাহে প্রতি তিন দিন করে মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিলারদের কাছ থেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত কার্ডধারীদের মাঝে এই চাউল বিতরণ করা অব্যাহত থাকবে বলে জানা গেছে। এই বিষয়ে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ৪ টি ডিলারের পয়েন্ট সরে জমিনে ঘুরে দেখা গেছে টনকী বাজারের ডিলার গোলাম মোস্তফা, জাকিউল ইসলাম সোনাহার, তারাকান্দি মোড়ে ডিলার এস,এম জবেদ আলী ও ভালুকা বাজারের ডিলার গোলাম মোস্তফা টিক্কা হতদরিদ্র কার্ড ধারী মানুষের মাঝে চাউল বিতরণ করছেন। এসময় ট্যাক অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আরজু হাসান,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিবুর রহমান, খাদ্য গুদামের অফিসের নাজমুল হকসহ বিভিন্ন ট্যাক কর্মকর্তার তদারকির মাধ্যমে এই চাউল বিতরণ করা হয়।
